সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নিজাম উদ্দিন (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নিজাম ফেনীর সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে।
শনিবার (৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে তার মৃত্যু হয়।
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম জানান, ২০০৮ সালে হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত হন নিজাম উদ্দিন। পরে উচ্চ আদালতে আপিল করলে তার সাজা মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে বন্দি ছিলেন।
শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি