সিলেট | |
প্রকাশিত: 8:34 PM, June 29, 2020
বিশ্বভূবন ডেস্ক:
ইরানের কুদস বাহিনীর প্রধান কাসেম সুলাইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ আরও অন্তত ৩০ জনের নামে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছে ইরান। সেই সঙ্গে ট্রাম্পসহ অন্যান্যদের গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতা চেয়েছে দেশটি।খবর আল জাজিরার।
সোমবার তেহরানের এক আইনজীবী আলী আল-কাশিম বলেন, গত ৩ জানুয়ারি ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে ট্রাম্পসহ দেশটির আরও অন্তত ৩০ জনের বিরুদ্ধে এ গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়েছে।
তবে এই আইনজীবী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ছাড়া অন্যান্যদের নাম বা বিস্তারিত কোন তথ্য দিতে পারেন নি বলে খবর সংবাদ সংস্থা ইনসার।
আইনজীবী আল কাশিম আরও জানান, ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হলেও তার বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত থাকবে।
তবে ইন্টারপোল এ বিষয়ে এখনি কোনো প্রতিক্রিয়া জানায়নি।
আইনজীবী বলেন, একটি রেড নোটিশ জারি করে ট্রাম্পসহ অন্যান্যদের গ্রেপ্তার করতে সহযোগিতা চেয়ে ইন্টারপোলকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইরান। ইরান সরকারের অনুরোধে সেই রেড নোটিশের মাধ্যমে স্থানীয় প্রশাসন তাদের গ্রেপ্তার করবে এবং ইন্টারপোল এ বিষয়ে কোনো তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে পারবে না।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি