কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের আলফামোড় এলাকার বাড়ি থেকে তাকে একটি মাইক্রোবাসে করে নিয়ে যায়।

 

একই সময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ ও জেলা যুবদলের সহসভাপতি মেজবাউর রহমানকে জেলা বিএনপি কার্যালয় থেকে আটক করে নিয়ে যায় সদর মডেল থানার পুলিশ।

 

দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, আটক তিনজনকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিনের বাড়ির তত্ত্বাবধায়ক আবদুল আলিম সাংবাদিকদের বলেন, সকাল সাড়ে ১০টার দিকে সাদা পোশাকধারী দু-তিনজন পুলিশ সদস্য এসে খোঁজখবর নেন। এরপর ওপরে উঠে স্যারের কক্ষে যান। স্যারকে জানালে স্যার বেরিয়ে আসেন। ওই সময় ডিবি সদস্যরা রুম এবং পুরো বাড়ি তল্লাশি চালান।

আরও পড়ুন  চাঁদপুরে ঘরে ঢুকে দাদি-নাতিকে কুপিয়ে হত্যা

 

দুপুর পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের সদস্যরা সোহরাব উদ্দিনকে বাড়ি থেকে বের করে একটি মাইক্রোবাসে করে কুষ্টিয়া শহরে পুলিশ লাইনসের দিকে নিয়ে যান।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ