সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
দীর্ঘ সময় ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহীর দায়িত্ব দারুণভাবে সামাল দিচ্ছিলেন কেভিন রবার্টস। কিন্তু বছরের শুরু থেকে বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি তিনি।
কেননা এই সময়ে বেশকিছু সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেট অস্ট্রেলিয়াকে। এমনকি বোর্ডকে আর্থিক সংকটেও পড়তে হয়েছে। যার কারণে বোর্ডের কর্মকর্তাদের বেতন কেটে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নেন রবার্টস।
যা ক্রিকেটার ও রাজ্য দলগুলোর পক্ষে ছিল না বলে প্রধান নির্বাহীর সঙ্গে দূরত্ব বাড়ে দিন দিন। তার খেসারতে শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এই সিইও।
বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস। তবে এটিও জানান, এই পদের ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে নিক হকলিকে।
নতুন সিএ প্রধান জানিয়েছেন, কেভিন অনুভব করেছেন এই পদে অন্য কাউকে প্রয়োজন। আর সেটি সে জানিয়ে দেন। তাই বোর্ডও সম্মতি প্রকাশ করেছে।
তিনি আরও জানান, আমরা মনে করি সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটকে কোভিড-১৯ সঙ্কট পরবর্তী সময়ের জন্য ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এখন যা নিয়েও চলছে গুঞ্জন। হবে কি হবে না এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আর এই সময়ে যোগ্য কারও কাছে দায়িত্ব দিতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি