সিলেট | |
প্রকাশিত: 1:28 PM, August 17, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আবদুল মোমেন বলেছেন, খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ। এজন্য কোভিডের এই মহামারির দিনেও বাংলাদেশে কেউ না খেয়ে মারা যায়নি।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭ টায় জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইনে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
‘বঙ্গবন্ধুর দর্শন: কৃষি ও কৃষক বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি’ শীর্ষক এ আলোচনা পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কৃষি উন্নয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথাও তুলে ধরেন।
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো. আবদুল বাসেতের পরিচালনায় ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি