গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশিত: 1:19 PM, February 18, 2021

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রভাতবেলা ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইলপোস্টের সঙ্গে ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে গোবিন্দগঞ্জের পানিতলা এলাকায় বানেশ্বর বাজারে ঘটনাটি ঘটে। স্থানীয় থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজন এবং গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ দিকে বগুড়া নেওয়ার পথে তৃতীয় জনেরও মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি মেডিকেল অফিসার ডা. হারুন অর রশিদ জানান, দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ নামে একজনকে এখানে আনা হয়। এর পর তিনি মারা যান। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জে বলেও জানান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মেহেদি হাসান জানান, বগুড়া নেওয়ার পথে একজন, ঘটনাস্থলে একজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ