সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৮, ২০২০
প্রতিনিধি, নোয়াখালী:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় নুরজাহান বেগম (৫৭) নামে এক নারীকে ৪ টুকরো করে কেটে হত্যার ঘটনায় নিহতের ছেলে হুমায়ূন কবিরকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে চরজব্বার থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
আটক হুমায়ূন কবির উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের ছেলে। ঘটনার প্রেক্ষিতে সন্দেহজনক হওয়ায় নিহত নারীর ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার বিকেল ৫টার দিকে পুলিশ উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর জাহাজমারা গ্রামের প্রভিডা ফিডে পিছনের একটি ধানক্ষেত থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহত নুরজাহান বেগম উপজেলার চরজব্বার ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৃত আব্দুল বারেকের স্ত্রী। তিনি আট ছেলে ও এক মেয়ে সহ নয় সন্তানের জননী। ওই নারীকে কেটে কেটে ৪ টুকরো করে হত্যা করা হয়েছে। তবে শরীরের টুকরো অংশের মধ্যে বুক আর পায়ের অংশ এখনো নিখোঁজ রয়েছে।
নিহতের ছেলে হুমায়ন কবির (২৮) জানান, বুধবার ভোর থেকে তার মা ঘর থেকে নিখোঁজ ছিল। পরে স্থানীয় এক মহিলা বিকেলের দিকে ধানক্ষেতের আইলে শামুক খুঁজতে এসে একটি টুকরো টুকরো মরদেহ দেখতে পায়। পরে বিষয়টি জানাজানি হলে আমি ঘটনাস্থলে গিয়ে আমার মায়ের মরদেহ শনাক্ত করি।
চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন জানান, নিহত গৃহবধূর মরদেহের দুই টুকরো উদ্ধার করা হয়েছে। মরদেহের উদ্ধারকৃত টুকরো অংশের মধ্যে রয়েছে, মাথা আর কোমরের অংশ। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি