গোলাপগঞ্জে অটোরিক্সার ধাক্কায় নিহত হাসানের দাফন সম্পন্ন

প্রকাশিত: 2:58 AM, July 20, 2017

নিজস্ব সংবাদদাতা, গোলাপগঞ্জ ঃ গোলাপগঞ্জে সিএনজি অটোরিক্সার ধাক্কায় নিহত হাফিজের দাফন সম্পন্ন। বুধবার বাদ যোহর রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে জানাযার পর স্থনীয় গোরস্থানে লাশ দাফন করা হয়। এদিকে নিহত হাফেজের মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার স্বজনদের কান্নায় ও আহাজারিতে আকাশ বাতাশ ভারী হয়ে উঠে। উল্লেখ্য গত মঙ্গলবার রাত ১১টায় উপজেলার সিলেট জকিগঞ্জ সড়কের চকরিয়া এলাকার ওয়াছিমা কমিউনিটি সেন্টারের সামনে গোলাপগঞ্জ সদর ইউপির চৌঘরী একাডুমা গ্রামের মাস্টার আব্দুল মালেকের ছেলে হাফিজ হাসান আহমদ (২২) পৌঁছা মাত্র বিয়ানীবাজার থেকে ছেড়ে আসা মৌলভীবাজার থ -১১-০৮৬৯ নাম্বারের একটি সিএনজি অটোরিক্সা হাসানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসানের মৃত্যু হয়। নিহত হাসান ১২৫ সিসির মোটরসাইকেল নিয়ে ব্যক্তিগত কাজ শেষে বাড়ী ফেরার পথে ওয়াছিমা সেন্টারের সামনে এ দূর্ঘটনার স্বীকার হন। ঘটনার পর পরই সিএনজি চালক পালিয়ে যায়। এ ঘটনায় নিহত হাফেজের এলাকার লোকজন সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ