সিলেট | |
প্রকাশিত: 1:14 PM, August 31, 2020
প্রতিনিধি, গোলাপগঞ্জ:
সিলেটের গোলাপগঞ্জে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) আনুমানিক বিকাল ৩টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের মুসলিমাবাদ (গন্ডামারায়) বাঘা হাওরের পাড়ে একটি গর্তে পড়ে শিশুটির মৃত্যু হয়। নিহত শিশু একই ইউনিয়নের কালাকোনা গ্রামের কুয়েত প্রবাসী ইউনুছ মিয়ার ছেলে।
নিহত শিশুর মামা বলেন, আমার ভাগনে বেড়াতে এসে খেলার ছলে সকলের চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী বাঘার হাওর পাড়ে একটি গর্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর গর্তের মধ্যে লাশ ভেসে উঠতে দেখা যায়।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ চৌধুরী পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি