সিলেট | |
প্রকাশিত: 9:10 PM, August 11, 2023
প্রভাতবেলা ডেস্ক:
আজ শুক্রবার সাতকানিয়া-লোহাগাড়া অংশে কক্সবাজার রেললাইন সরেজমিন পরিদর্শনে সাতকানিয়ার তেমুহানি ৫ নম্বর ওয়ার্ড এলাকার রেললাইন পাঠানপুল ও কেরানিহাট অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। প্রায় ৩ কিলোমিটারজুড়ে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আদার মা মায়ের মাজার থেকে পাঠানপুল পর্যন্ত ২ কিলোমিটার রেললাইন। অন্তত ১০টি অংশে রেললাইন থেকে একেবারে পাথর সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বন্যায় পাথর পাশের জমিতে গিয়ে পড়েছে। রেললাইন দেবে গেছে, রেলবিটও উঠে গেছে।
রেললাইনে বড় বড় গর্তের নিচে জমে আছে পানি। স্থানীয় আরমান উল ইসলাম রেললাইনের নিচ দিয়ে সাঁতর কেটে দেখান । তিনি বলেন, গত ৫ দিন তেমুহানি এলাকার প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে ডুবেছিল। রেললাইনের ওপরে হাঁটু সমান পানি হয়। নৌকাও গেছে, এই রেললাইনের ওপর দিয়ে।
মো. জুবায়ের নামে আরেক স্থানীয় বলেন, ‘রেললাইনে পর্যাপ্ত কালভার্ট আর ব্রিজ না থাকায় দুই কূলে পানি উঠেছে। পানি যেতে না পারায় রেললাইন পর্যন্ত পানি উঠে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কয়েকটি কালভার্টের জন্য আমরা মানববন্ধনও করেছিলাম।’
রেল প্রশাসন গতকাল বৃহস্পতিবার কক্সবাজার রেললাইন পরিদর্শন করেছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটি তাঁরা এখনো নির্ণয় করেনি। তবে এক-দেড় কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। যেটি খুব শিগগিরই রিকোভার করা সম্ভব বলে জানায় তাঁরা। ট্রেন চলা নিয়ে কোনো সংশয় নেই বলেও জানায় রেল কর্তৃপক্ষ।
কক্সবাজার রেল প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ বলেন, এক থেকে দেড় কিলোমিটার রেললাইন সামন্য ক্ষতি হয়েছে। পানি নেমে গেলে সংস্কার করা হবে। রেললাইনের কারণে পানি ওঠার দাবিটি সঠিক নয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি