সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩
চট্টগ্রাম প্রতিনিধি:
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় বিজিবি।
বিজিবি ৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ জানান, বাসটি পাবনা থেকে চট্টগ্রামের দিকে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আইস সদৃশ বস্তুগুলো আটক করা হয়।
‘যাত্রীর আসনের ওপরে ব্যাগ রাখার স্থানে একটি ব্যাগে সেগুলো ছিল। সেখান থেকে প্রায় এক কেজি ওজনের সমপরিমাণ বস্তুগুলো জব্দ করা হয়েছে। ব্যাগের মালিক কে সেটা কেউ স্বীকার করেনি। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ যাত্রীকে আটক করা হয়েছে।’
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ করছেন বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল শাহেদ মিনহাজ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি