চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় নৈশ প্রহরী গ্রেপ্তার

প্রকাশিত: 3:02 PM, December 5, 2020

চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় নৈশ প্রহরী গ্রেপ্তার

প্রভাতবেলা ডেস্ক:

গাইবান্ধাতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে প্রশ্ন দেওয়ার কথা বলে ধর্ষণ চেষ্টার মামলায় লাবণ্য কুমার মহন্ত (৩৩) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ ডিসেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায় সদর থানার পুলিশ। এর আগে ভোরে অভিযান চালিয়ে অভিযুক্ত লাবণ্য কুমার মহন্তকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সদর উপজেলার ব্রিজ রোডের রবীন্দ্র মহন্তের ছেলে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি তদন্ত) মজিবুর রহমান। ওসি তদন্ত মামলার বরাত দিয়ে জানান, গত সোমবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় প্রশ্ন নেওয়ার জন্য ওই ছাত্রীকে বিদ্যালয়ে ডাকে নৈশ প্রহরী মহন্ত। পরে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনার পর ওই স্কুল ছাত্রী বিষয়টি তার অভিভাবককে জানায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর মা বাদী হয়ে সদর থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

আরও পড়ুন  জয়পুরহাটে কিশোরের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

এদিকে স্থানীয়রা জানান, নৈশ প্রহরী এক মাস আগেও এমন একটি ঘটনা ঘটিয়েছিল। সে ছাত্রীদের বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে স্কুলে ডেকে নিয়ে অশ্লীল কাজ করার চেষ্টা করে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ