চৌহালীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত: 5:39 PM, June 23, 2020

চৌহালীতে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

প্রতিনিধি, চৌহালী :

 

বাংলাদেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চৌহালী উপজেলা আওয়ামীলীগ ।

 

চৌহালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার, সাবেক উপজেলা আ’লীগের সভাপতি হযরত আলী মাষ্টার, উপজেলা আ’লীগের সহ- সভাপতি আ: রশিদ বাবুল, সহ-সভাপতি মিয়া বোরহান উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রবিউল ইসলাম মোল্লা, সাধারন সম্পাদক আরিফ সরকার, ছাত্রলীগের সভাপতি আ: রহিম রেজা প্রমুখ।

 

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে সকাল ৭ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা । সাবেক সভাপতি এম মোকদম আলীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ।

আরও পড়ুন  শিমুলিয়া ঘাটে ঘরমুখো যাত্রীর ঢল!

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ