সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০
প্রতিনিধি, ছাতক:
সুনামগঞ্জের ছাতকে সুরমা সেতুর এ্যাপ্রোচ সড়ক ও টোল প্লাজা নির্মাণ কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সাংসদ মুহিবুর রহমান মানিক এমপি।
বৃহস্পতিবার (সেপ্টেম্বর ১৭) দুপুরে উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুরে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে এই কাজের উদ্বোধন করেন তিনি।
পরে এ উপলক্ষে ছাতকের কিবরিয়া কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোহেল মাহমুদ, সড়ক ও জনপথ বিভাগরে নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফজলুর রহমান, দোয়রাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির প্রমুখ।
এ সময় প্রধান অতিথি’র বক্তব্যে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, আমার নির্বাচনী এলাকা ছাতক-দোয়ারাবাজার উপজেলার চার লাখ মানুষের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের ছাতকের সুরমা নদীর উপর সুরমা সেতু নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন এ্যাপ্রোচ সড়ক ও টোল প্লাজার কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, বিগত সময়ে ভূমি অধিগ্রহণ ও মামলা জটিলতায় কাজের ধীরগতি ছিল। জনস্বার্থে গত ১৪ সেপ্টেম্বর ক্ষতিগ্রস্তরা উচ্চ আদালত থেকে স্বেচ্ছায় মামলা তুলে নেয়ায় আজ এ্যাপ্রোচ সড়ক ও টোল প্লাজা কাজ আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। আশা করা যাচ্ছে আগামী জুনের মধ্যে এই সেতু দিয়ে যানবাহন চলাচল করবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি