জমির রেজিস্ট্রেশন ফি কমল

প্রকাশিত: 6:22 PM, July 3, 2020

জমির রেজিস্ট্রেশন ফি কমল

 

প্রভাতবেলা ডেস্ক:

 

জমির রেজিস্ট্রেশন (নিবন্ধন) ফি দলিলে লেখা দামের ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করেছে সরকার।

 

আগের আদেশ সংশোধন করে বৃহস্পতিবার নতুন এই আদেশ জারি করেছে আইন মন্ত্রণালয়।

 

নতুন আদেশে বলা হয়েছে, দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি না হলে জমির দামের ১ শতাংশ রেজিস্ট্রেশন ফি দিতে হবে। এক্ষেত্রে সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

দলিলে লেখা মূল্য ১০ হাজার টাকার বেশি হলেও রেজিস্ট্রেশন ফি ১ শতাংশই থাকবে। তবে সেক্ষেত্রে কোনো নূন্যতম ফি নির্ধারণ করা হয়নি।

আরও পড়ুন  একনেকে ২৪২২ কোটি টাকা ব্যয়ে ৯ প্রকল্প অনুমোদন

 

এতদিন দলিলের মূল্যের ২ শতাংশ হারে রেজিস্ট্রেশন ফি দিতে হতো। তবে দলিলে লেখা মূল্য ৫ হাজার টাকার বেশি না হলে সর্বনিম্ন ফি ছিল ১০০ টাকা।

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ