জাফর ইকবালের উপর হামলাকারী কে সেই যুবক?

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মার্চ ৪, ২০১৮

জাফর ইকবালের উপর হামলাকারী কে সেই যুবক?

প্রভাতবেলা প্রতিবেদক:  ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর নাম ফয়জুর রহমান (২৪) বলে জানা গেছে। তাকে ফয়জুল বলেই স্থানীয়রা চেনেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ফয়জুর সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াপন গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে কুমারগাঁওয়ের শেখপাড়ায় থাকেন ফয়জুর। তিনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন। ফয়জুর মঈন কম্পিউটার নামে একটি দোকানে কাজ করেন।

জানা যায়, জাফর ইকবালের ওপর ঘটনার পরপরই শেখপাড়ার বাসাটি তালাবদ্ধ করে ফয়জুলের পরিবারের সদস্যরা অন্যত্র চলে গেছেন। শনিবার সন্ধ্যায় হামলার পর শেখপাড়ার বাসাটিতে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এলাকাবাসী জানিয়েছে, ফয়জুল মাদ্রাসা শিক্ষার্থী বলে এলাকায় পরিচয় দিতেন। তবে কোন মাদ্রাসায় পড়তেন এ বিষয়ে এলাকার কেউ জানাতে পারেননি। ফয়জুলের বাবা মাওলানা হাফিজুর রহমান সিলেট-সুনামগঞ্জ সড়কের পার্শ্ববর্তী টুকেরবাজারে একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন।

তবে রাত ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানিয়েছেন, হামলাকারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন  পতিতার সঙ্গে সম্পর্ক বৃটিশ মন্ত্রীর

শনিবার সন্ধ্যা ৬টার দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) হামলার শিকার হন ড. জাফর ইকবাল। এরপর তাঁকে নেওয়া হয় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ড. মুহম্মদ জাফর ইকবালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শাবিপ্রবির মুক্তমঞ্চ এলাকায় একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ড. জাফর ইকবাল। অনুষ্ঠানে এক পর্যায়ে তাঁর মাথায় পেছন থেকে ছুরি দিয়ে আঘাত করেন এক যুবক। এরপর উপস্থিত শিক্ষার্থীদের কাছে গণপিটুনির শিকার হন যুবক। পুলিশ তাকে হেফাজতে নিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসব ছিল। সেই উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন মুহাম্মদ জাফর ইকবাল। এক যুবক হঠাৎ পেছন থেকে তাঁর মাথায় ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাঁকে উদ্ধার করে পুলিশের একই মাইক্রোবাসে করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুন  ডা. সাবরিনার অন্ধকার জগতের রহস্যময় কাহিনী

হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর প্রতিবাদে শাবিপ্রবি ক্যাম্পাস ও রাজধানীর শাহবাগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ