জুড়ীতে বসতঘরে অগ্নিসংযোগ, গুরুতর আহত ৪

প্রকাশিত: 1:43 PM, June 17, 2026

জুড়ীতে বসতঘরে অগ্নিসংযোগ, গুরুতর আহত ৪

জুড়ীতে বসতঘরে অগ্নিসংযোগ, গুরুতর আহত ৪।

মৌলভীবাজার প্রতিনিধি♦ মৌলভীবাজারের জুড়ীতে বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একই পরিবারের ৪ জন গুরুতর আহত হয়েছেন। এতে বসতঘরের বিভিন্ন আসবাবপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১৫ জুন, সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কালীনগর শাহাপুর গ্রামের মো. ইশ্রাব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন লোকমান আহমদ তার স্ত্রী নুরজাহান বেগমকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। ঐ দিন বাড়িতে মো. ইশ্রাব আলী ও সুলতানা বেগম ছিলেন। পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। রাত ১টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে আটকা পড়েন তারা।

পরে আগুনের খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে আটকে পড়াদের উদ্ধার করেন। আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  করোনা: ভয়াবহ পরিস্থিতির দিকে নারায়ণগঞ্জ

ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় বাড়িতে ইশ্রাব আলী, তার স্ত্রী সুলতানা বেগম এবং তাদের মেয়ে-জামাতা ছিলেন। তাদের অপর তিন সন্তান বাড়ির বাইরে থাকায় প্রাণে বেঁচে যান।

পরিবার ও স্থানীয়দের অভিযোগ, ইশ্রাব আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা এমদাদ হোসেনের রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দিলীপ কান্তি নাথ এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে যুক্তরাজ্যে অবস্থানরত এমদাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে, তিনি অসুস্থ থাকায় বিস্তারিত বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ