ইয়াজউদ্দিনের স্ত্রী আনোয়ারার ইন্তেকাল

প্রকাশিত: 8:11 PM, April 22, 2018

ইয়াজউদ্দিনের স্ত্রী আনোয়ারার ইন্তেকাল

প্রভাতবেলা ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি মরহুম ইয়াজউদ্দিন আহম্মেদের স্ত্রী আনোয়ারা বেগমও চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২১ এপ্রিল শনিবার রাত সাড়ে আটটায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আনোয়ারা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের সাবেক ডিন ছিলেন।

আনোয়ারা বেগমের বিশেষ সহকারী মোতাহার হোসেন গণমাধ্যমকে জানান, তিনি (আনোয়ারা) নিউমোনিয়া, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। ১৪ এপ্রিল থেকে তার চিকিৎসা চলছিল।

রাতেই আনোয়ারা বেগমের মরদেহ গুলশানে তার বাসভবনে নিয়ে যাওয়া হয়। তার এক ছেলে রয়েছে।

রবিবার সকালে মরদেহ তার শেষ কর্মস্থল অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়ার হয়। এরপর নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে কেন্দ্রীয় মসজিদে জোহরের নামাজের পর তারা জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ