জয়পুরহাটে ভাতিজার হাতে চাচি খুন

প্রকাশিত: 6:42 PM, December 31, 2020

জয়পুরহাটে ভাতিজার হাতে চাচি খুন

প্রভাতবেলা ডেস্ক:

জয়পুরহাট সদর উপজেলার খনজনপুর পূর্বপাড়া এলাকায় মাছুমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাসুয়া দিয়ে `কুপিয়ে হত্যা করেছে‘ ভাতিজা রাবিকুল হাসান টিটু (৩০)। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ দিকে ঘটনার পর টিটুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

নিহত মাছুমা একই এলাকার সাঈদ আলীর স্ত্রী। আর রাবিকুল হাসান টিটু ওই এলাকারই আবু সুফিয়ানের ছেলে।

সদর থানার ওসি আলমগীর জাহান জানান, গৃহবধূ মাছুমা বেগম তার দেবরের ছেলে টিটুকে কয়েক দিন আগে দুই হাজার টাকা ধার দিয়েছিল। সকালে মাছুমা সেই টাকা ফেরত চাইতে গেলে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে টিটু ক্ষিপ্ত হয়ে তাকে ধারালো হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এসময় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেওয়ার পথেই মাছুমার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিটুকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুন  ঝিনাইদহে ছাত্রলীগ-যুবদল সংঘর্ষে আহত ১০

এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ