পাবনায় ৩১ কেজি গাঁজাসহ আটক ৪

প্রকাশিত: 7:31 PM, January 5, 2021

পাবনায় ৩১ কেজি গাঁজাসহ আটক ৪

প্রভাতবেলা ডেস্ক:

পাবনা কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকায় চেকপোস্ট বসিয়ে র‌্যাব সদস্যরা ৩১ কেজি গাঁজা ও একটি কাভার্ডভ্যানসহ চার মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার র‌্যাব পাবনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

র‌্যাব পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় তার নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় একটি কাভার্ডভ্যান দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় র‌্যাব সদস্যরা ওই গাড়ি থেকে ৩১ কেজি গাঁজা উদ্ধারসহ চারজনকে আটক করে।

আটককৃতরা হলেন লালমনিরহাট জুম্মাপাড়া মৃত আমির আহমদের ছেলে মো. হাসান আলী (৩৪), পাবনার দক্ষিণ রামচন্দ্রপুর মো. আফজাল মোল্লার ছেলে মো. লিটন হোসেন (৩৮), হামিদপুর (গাঙপাড়া) মৃত আলিম উদ্দিনের ছেলে মো. হামিদ (৪০) এবং গাড়িচালক নাটোর লালপুর, গোপালপুর (বীরোপাড়া) নুর হোসেনের ছেলে মো. শিমুল (৩২)।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে নিজ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা দায়ের হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ