সিলেট | |
প্রকাশিত: 5:50 PM, January 27, 2021
প্রভাতবেলা প্রতিবেদক:
দেশে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরুর দিনেও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৮ হাজার ৭২ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫২৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫২৮ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৫০৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ লাখ ৭৭ হাজার ৯৩৫ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১০ কোটি ৮ লাখ ৫৯ হাজার ৩৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২১ লাখ ৬৭ হাজার ৬২৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ৭ কোটি ২৮ লাখ ৯৬ হাজার ২৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৭২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৪৪৪ জন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি