ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০২৩

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ফাঁকা
বিএনপি জামায়াতের আহবানে সারাদেশে সড়ক পথ, নৌপথ এবং রেলপথে ৩ দিনব্যাপী অবরোধ পালিত হচ্ছে।মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এর কুমিল্লা ঢাকা, কুমিল্লা চট্টগ্রাম রুটের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

 

জাঙ্গালীয় বাস স্ট্যান্ড থেকে কুমিল্লা থেকে চট্টগ্রাম, কুমিল্লা থেকে চাঁদপুর এর উদ্দেশ্যে কোনো দূর পাল্লার বাস ছেড়ে যায়নি। মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড আলেকাচর বিশ্বরোড, ক্যান্টনমেন্ট, চান্দিনা এবং দাউদকান্দিতে গণ পরিবহন সকাল থেকে চলাচল করতে দেখা যায়নি। যার দরুন শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

কুমিল্লা পরিবহন মালিক সমিতি জানিয়েছেন বাস মালিকরা তাদের বাস চলাচল করতে বললেও চালকরা ভয়ে এবং রাস্তায় যানবাহন বের করছেন না। মাঝে আতংক বিরাজ করাছে।

 

কুমিল্লা পরিবহন মালিক সমিতির সভাপতি অধ্যাপক কবির আহমেদ বলেন, অবরোধ বা হরতালে আর যা-ই হোক আমরা ব্যবসায়ী। আমাদের কাজ হলো পরিবহন সচল রাখা। বাকিটা সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করছে। বাস মালিক সমিতির এ সিদ্ধান্তে অনীহা জানিয়েছেন বেশ কয়েকজন বাসচালক। কুমিল্লা -চাদপুর, কুমিল্লা -ঢাকা, কুমিল্লা থেকে ফেনি ও চট্টগ্রাম রুটের সবধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কে শুধুমাত্র সিএনজি চালিত অটোরিকশা দেখতে পাওয়া যায়। কুমিল্লা- ঢাকা রুটের এশিয়া ট্রান্সপোট, এশিয়া এয়ারকন, রয়েল কোচ, তিশা সার্ভিস, মিয়ামি বাস, কুমিল্লা-চাদপুর রুটের বোগদাদ, কুমিল্লা-চট্টগ্রাম রুটের মদিনা বাস, সৌদিয়া বাস এবং তিশা বাস সার্ভিসের কয়েকজন মালিকের সাথে কথা বলে জানা গেছে তারা আতংকের দরুন বাস রাস্তায় বের করছেন না। নাম না প্রকাশ না করার শর্তে বাস চালকগণ বলেন, দেশে রাজনৈতিক সহিংসতার সবচেয়ে বেশি চোট পায় পরিবহন কর্তৃপক্ষ।

আরও পড়ুন  রাজশাহীতে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

 

অবরোধ ও হরতাল হলে বাসের ওপর হামলার পরিমান আরও বেড়ে যায়। তাই জীবনের মায়ার জন্য আমরা রাস্তায় গাড়ী বের না করার সিদ্ধান্ত নিয়েছি। এশিয়া এয়ারকনের বাসচালক মো. আবদুল্লাহ জানান,আমরা রাস্তায় বাস নিয়ে বের হলে কেহ যদি ঢিল মেরে বাসের গ্লাস ভেঙে ফেলে এতে আমাদের জীবনের ঝুঁকি রয়েছে এবং বাসের ক্ষতি হলে আমাদের জরিমানা দিতে হবে। কুমিল্লা চাদপুর রুটের বাস চালক লিটন মিয়া বলে,আবরোধ ও হরতালে যাত্রী থাকে না তাছাড়া বাসের ক্ষতি হতে পারে তাই চালকগণ বাস নিয়ে বের হতে চায় না।

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি জাহাঙ্গীর আলম জানান, অবরোধ ও হরতালের দরুন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানচলাচল কম রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ