সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
অগ্রাধিকার ভিত্তিতে আগামী ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)’র হল খোলার সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ।
প্রথমে স্নাতক শেষ বর্ষ ও স্নাতকোত্তর’র শিক্ষার্থীদের জন্য হল খোলা হবে। পরবর্তী’তে পরিবেশ,পরিস্থিতির আলোকে বাকিদের জন্য হল খোলার সিদ্ধান্ত নিবে কতৃপক্ষ।
রোববার (৩১ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত একাধিক সদস্য গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সভায় হল খোলার দুই সপ্তাহের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা, আগামী এক সপ্তাহের মধ্যে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তাদের তালিকা প্রস্তুত এবং আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করার সিদ্ধান্ত নেয়া হয়। তবে যে যে বিভাগ ইতোমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোন বাধা নেই।
এছাড়াও সভায়, শ্রেণিকক্ষে পাঠদানের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এর কোন নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। হল খোলার পর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে শ্রেণিকক্ষে পাঠদানের সময় ও তারিখ ঘোষণা করা হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি