সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সময়ে তথ্য প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে তরুণরা নিত্য নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে হাজির হচ্ছে । তাদের এসব ধারণা দেশ, সমাজ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখছে । বিদেশ বাংলা হেল্পলাইন তেমনি একটি উদ্যোগ, যা সিলেটের মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তুলবে ।
গতকাল (১০ নভেম্বর) বিদেশ বাংলা হেল্প লাইন প্রাইভেট লিমিটেডের সেবামূলক অ্যাপস ‘বিদেশ বাংলা হেল্প লাইন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ।
ডা. মিসবাউল হোসেন সুইটের সভাপতিত্বে ও অনিমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদেশ বাংলা হেল্প লাইন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান শামীম ।
বিশেষ অথিতির বক্তব্য রাখেন, বিভাগীয় সমাজসেবা অফিসের উপপরিচালক মোঃ আব্দুর রফিক, ড্যাব সিলেটের সভাপতি ও মেডিকেল এসোসিয়েশন, সিলেটের যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ও মাষ্টার নুরুল ইসলাম ।
উদ্বোধনী অনুষ্টানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, যুক্তরাজ্য থেকে ব্যারিষ্টার মাহবুবুল আলম তোহা ও যুক্তরাষ্ট্র থেকে আবুল কাশেম মোর্শেদ, সৌদী আরব থেকে প্রবাসী পরিচালক লাহিনুল ইসলাম ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিদেশ বাংলা হেল্প লাইন অ্যাপসের আইটি প্রধান ওমর আশরাফ সুলতান, সান ফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বিভাগীয় ইনচার্জ (উন্নয়ন) হোসাইন কবীর, রোটারী ক্লাব অব সিলেট কসমোপলিটনের প্রেসিডেন্ট রোটা: ডা. কামরুল ইসলাম, রোটা: এডভোকেট আবু সালেহ চৌধুরী, বিদেশ বাংলা হেল্প লাইন প্রাইভেট লিমিটেডের পরিচালক লাহিন আহমদ, মার্কেটিং এক্সিকিউটিভ সালমান আহমদ, নাইম আহমদ , বদরুল ইসলাম, সাংবাদিক আলা উদ্দিন আহমদ সুমন, কামরান আহমদ, হাবিবুর রহমান, জিম ওয়ার্ল্ডের পরিচালক জাবেদ আহমদ, হেলাল উদ্দীন, সাইদুল ইসলাম সাব্বির ও লিটন আহমদ প্রমূখ ।
উল্লেখ্য, অনুষ্টানে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন পরিচালনা করেন ইসমাইল হোসেন খান ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি