তাহিরপুরে নৌকা ডুবে যুবক নিখোঁজ

প্রকাশিত: 11:50 AM, July 19, 2020

তাহিরপুরে নৌকা ডুবে যুবক নিখোঁজ

 

প্রতিনিধি, সুনামগঞ্জ :

 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নৌকা ডুবে মোঃ তৌফিক মিয়া (৩০) নামে এক চা বিক্রেতা যুবক নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের খলিশাজুড়ি গ্রামের মুক্তিযোদ্ধা সিরাজ মিয়ার ছেলে ।

 

গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পাটলাই নদীতে এই নৌকা ডুবির ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের নালেরবন্ধ গ্রামের সামছুল হকের ছেলে মাঝি সাজিল হক বালিয়াঘাট নতুন বাজার থেকে ১৮জন যাত্রী নিয়ে ছোট একটি কাঠের নৌকা দিয়ে খলিশাজুড়ি ও নালেরবন্ধ গ্রামের উদ্দ্যেশে রওনা করে। পাটলাই নদীর মধ্য স্থানে হঠাৎ ধমকা বাতাস আর ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

 

নৌকা ডুবির পর স্থানীয়রা ১৭জন কে উদ্ধার করলেও তৌফিক মিয়া নিখোঁজ রয়েছে। রাত ১১টা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যাকেরঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এএসআই আবু মোছা।

আরও পড়ুন  গোলাপগঞ্জে যুব ও ছাত্র জমিয়তের বিজয় দিবস পালন

 

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ