সিলেট ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০
প্রতিনিধি, দক্ষিণ সুরমা:
কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেট-এর সহযোগিতায় দক্ষিণ সুরমাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৩১ শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েছ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার মানুষকে বাঁচাতে তৎপর আছে। সরকার দেশের মানুষের স্বাস্থ্য সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে। মানুষ যাতে কষ্ট না পায় তাঁর ব্যবস্থা সরকার করছে। তিনি আরও বলেন, ভয়াবহ করোনা ভাইরাস থেকে মানুষ অবশ্যই মুক্তি পাবে। দেশের সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।
দক্ষিণ সরমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মে. মঈনুল আহসানের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. আতিকুর রহমানের পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় স্বাস্থ্য’র পরিচালক ডা. সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।
এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. আবুল কালাম আজাদ, কিডনি ফাউন্ডেশন সিলেট-এর পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর ডা. কাজী মুশফিক আহমদ, পরিচালক ও কো-অর্ডিনেটর মিসেস ফরিদা নাসরীন, নির্বাহী সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, মিসেস নাজরা চৌধুরী, মোগলা বাজার থানার অফিসার ইনচার্জ মো. ছাহাবুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমেদ, ডা. রুবাইয়া আহমেদ, উবায়েদ বিন বাসিত সুমন ও কিডনি ফাউন্ডেশন সিলেট-এর প্রশাসনিক কর্মকর্তা মো. মহিবুর রহমান রাসেল প্রমুখ।
উল্লেখ্য, ১৬ জন জনবল ( ৮ জন নার্স, ৪ জন ওয়ার্ডবয়, ৪ জন ক্লিনার), অক্সিজেন কনসেনটেটর, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, নেবুলাইজার, ডিজিটাল বিপি মিশিন, ইনফ্রারেড থার্মোমিটার, ভিবি স্টেবিলাইজারসহ যাবতীয় চিকিৎসা সামগ্রী, ফ্রিজ, মোবাইল, ওয়াটার ট্রিট ডেসপেনসার ও স্টাফদের বাসস্থানের আসবাবপত্র, ও খাবার প্রদান করবে কিডনী ফাউন্ডেশন সিলেট।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি