সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিন সুরমার সিলেট-জকিগঞ্জ সড়কের তৈয়ব কামাল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে ধাক্কা লেগে এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহত মোটর সাইকেল আরোহী মঞ্জুর হোসেন (৪০) কে স্থানীয় জনতা উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
সিলেটের মোগলাবাজার থানা পুলিশ জানায়, সিলেট-জকিগঞ্জ সড়কের একটি সিমেন্ট ভর্তি ট্রাক রাস্তার পাশে পার্কিং থাকা অবস্থায় একটি মোটর সাইকেল এবং একটি নোহা গাড়ি ট্রাককে ধাক্কা দেয় সাথে সংঘর্ষ হয়। এতে দক্ষিণ সুরমার কুচাই পশ্চিমভাগ এলাকার মঞ্জুর হোসেন গুরুতর আহত হন।
মোগলাবাজার থানার এসআই মো. রেজাউল করিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি