সিলেট | |
প্রকাশিত: 5:06 PM, October 12, 2020
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে এক সহযোগীসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী নাজমা (৫০)কে গ্রেফতার করেছে র্যাব-৯ ।
গতকাল রোববার (১১ অক্টোবর) বিকেলে কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৯ এর ইসলামপুর ক্যাম্পের একটি আভিযানিক দল । এসময় এনা ট্রান্সপোর্টের কাউন্টারের সামনে থেকে এক হাজার পাঁচ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রিলব্ধ ১৮৫০০ টাকাসহ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সাকের পেখাখাল এলাকার লিয়াকত আলীর স্ত্রী নাজমা বেগমকে সহযোগী পাবনা সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের আঞ্জুরুল শেখের পুত্র রিপন হোসেন পাভেলসহ আটক করা হয় ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি