দক্ষিণ সুরমায় সড়ক দখল করায় কাঠ জব্দ করল সিসিক

প্রকাশিত: 6:44 PM, December 24, 2020

দক্ষিণ সুরমায় সড়ক দখল করায়  কাঠ জব্দ করল সিসিক

প্রভাতবেলা প্রতিবেদক:

দক্ষিণ সুরমার পুরাতন রেল স্টেশন এলাকায় সড়ক দখল করে কাঠ রাখার দায়ে ৬ ট্রাক কাঠ জব্দ করেছে সিলেট সিটি কর্পোরেশন। এছাড়াও এসময় ওই এলাকার ৯টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করে সিসিকের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

দুইটি আলাদা দলে বিভক্ত হয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ এবং সিসিকের নির্বাহী ম্যাজিট্রেট সুমন চন্দ্র দাশ।

জানা যায়, দক্ষিণ সুরমার ব্যস্ততম এলাকা পুরাতন রেল স্টেশন সড়ক। সম্প্রতি এই সড়ক প্রশস্ত করে পুনঃ:সংস্কার কাজ সম্পন্ন করেছে সিলেট সিটি কর্পোরেশন। কিছু কাজ এখনো চলমান রয়েছে। কিন্তু জনচলাচলের এই সড়কটি দীর্ঘদিন ধরে বেআইনিভাবে দখল করে রেখেছেন কাঠ ব্যবসায়ীরা। সড়কের পাশের সরকারী জমি দখল তো করেছেনই, সড়কে পণ্য (কাঠ) রেখে ব্যবসা পরিচালনা করছেন। ফলে এই সড়কে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন না জনসাধারণ।

আরও পড়ুন  সুনামগঞ্জে মাদরাসা ও এতিমখানার নামে প্রতারনা, আটক ৩

সিলেট সিটি কর্পোরেশন থেকে বার বার তাদেরকে সড়ক দখল মুক্ত করে জনচলাচলে সহযোগিতার আহ্বান করা হলেও তারা অবৈধভাবে সড়ক দখল ছাড়েননি। এর প্রেক্ষিতেই সিসিকের ভ্রাম্যমাণ আদালতের দুইটি দল আলাদা ভাবে এসব অভিযান পরিচালনা করে। সড়ক দখলমুক্ত করতে সিসিকের এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ