সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
দিনভর শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আদালতে কাটানোর পর জামিন বহালের আদেশ পান সিলেট বিএনপির ৪৭ নেতা। একই সাথে পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত জামিন পান সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ।
বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশ এসল্ট মামলার ধার্য তারিখ ছিল আজ ৬ ফেব্রুয়ারি রোববার । দুপুর সাড়ে ১২ টায় আদালতে এডভোকেট সাঈদ আহমদ জেলা ও মহানগর দায়রা জজের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়লে আদালত সংক্ষুব্ধ হয়ে ধার্য সময় আাড়াইটায় নির্ধারণ করে দেন। পরবর্তীতে আদালতের শুনানীতে সাবেক ছাত্রদল নেতা এডভোকেট সাঈদ আহমদের অসৌজন্যমূলক আচরণের জন্য আইনজীবিদের পক্ষ থেকে নিঃশর্ত ক্ষমা চান জেলা বারের সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ।
বেলা ২ টা থেকে আদালত প্রাঙ্গনে অতিরিক্ত পুলিশ মেতায়েন করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দাঙ্গা পুলিশের সংখ্যা । বিএনপি নেতাদের মাঝে দেখা দেয় উদ্বেগ উৎকন্ঠা। অবশেষে ৩ টা ৪৫ মিনিটে আদালত দীর্ঘ শুনানি করেন। এসময় জেলা বারের সভাপতিসহ বিএনপিপন্থী অর্ধ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
শুনানী শেষে আদালত জামিনে থাকা আাসামীদের জামিন বহাল রাখেন। একই সময় যুবদল নেতা মকসুদ আহমদের অন্তর্বতি জামিন প্রদান করেন। মকসুদ আহমদের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন।
উল্লেখ্য, এই মামলায় জেলা বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মিফতা সিদ্দিকী, আব্দুল কাইয়ুম জালালী পংকী সহ ৪৭ জন নেতা আসামি।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি