সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের বীরগঞ্জে বিআরটিসির বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ২টার দিকে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনোও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে পঁচিশ মাইল বাজারে চার্জার ভ্যানকে পঞ্চগড়মুখী একটি বিআরটিসির বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলে চার জন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এছাড়া ভ্যানের অপর দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা দেয়।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান জানান, দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন। এখনও উদ্ধার কাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি