দুই দফা ভূমিকম্পে কাঁপল ভারত

প্রকাশিত: 2:41 PM, March 30, 2020

দুই দফা ভূমিকম্পে কাঁপল ভারত

 

বিশ্বভূবন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় ভারতের উত্তরাংশে দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হিমাচল প্রদেশের চাম্বা এলাকায়।

প্রথম দফায় রবিবার (২৯ মার্চ) রাতে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। সোমবার (৩০ মার্চ) সকালে দ্বিতীয়বারের মতো ওই এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, হিমাচলে কেন্দ্রস্থল হলেও দেশের উত্তরের আরও কিছু এলাকায় এটি অনুভূত হয়। এ সময় আতঙ্কিত লোকজন ঘরের বাইরে বেরিয়ে আসে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতবাসীও উদ্বিগ্ন। সেখানে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ২৯ জন। এর মধ্যেই এই ভূমিকম্প হিমাচলবাসীকে আরও ভীত করে তোলে।

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ