সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২১
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী বলেছেন,করোনাসহ যেকোন দুর্যোগ মোকাবেলা করতে সম্মিলিত প্রচেষ্টার কোন বিকল্প নেই। প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদল দেশ ও জাতির কল্যাণে কাজ করে আসছে, এখনও করছে। ভবিষ্যতেও করবে- এই আশা করি। করোনার শুরু থেকে সিলেটে ছাত্রদল খাদ্যসামগ্রী বিতরণ, অক্সিজেন সেবা, মাস্ক, স্যানিটাইজার বিতরণ করে যে অবদান রাখছে, তা প্রশংসার দাবিদার।
সিলেটে ছাত্রদলের সপ্তাহব্যাপী মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসুচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আরিফ উপরোক্ত কথা রাখেন। রোববার (৩ অক্টোবর) বিকেলে নগরীর কুমারপাড়াস্থ ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়।
করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার লক্ষ্যে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের সপ্তাহব্যাপী মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসুচীর ঘোষণা করে ছাত্রদল।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত তুহিনের সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম ও সহ সভাপতি মাসরুর রাসেল। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুছ ছামাদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক রাছেল আহমেদ, আমিনুল ইসলাম, সায়েম আহমেদ সহ সাধারণ সম্পাদক রাহেল আহমদ, বায়েজীদ আহমদ চৌধুরী, আবুল হাসান রাসেল, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমাম মো. জহির, যুবদল নেতা দেওয়ার আহমদ, ইমাদ আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরান আহমদ ইমু, ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের কামিল আহমদ, মহানগরের সহ-তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আহমদ মাহি, সায়েম আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মহানগর ছাত্রদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন মুন্না শাহ, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক মো. সাদিকুর রহমান সালমান, মহানগরের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক প্রশান্ত ঘোষ দ্বীপ, সহ-আইন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের সদস্য মিন্টু আহমদ, কাশেম আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাকের রহমান, জাহাঙ্গীর, রাসেল আহমদ, ইমাদ আহমদ, পলিটেকনিক ছাত্রদল নেতা জুম্মান আহমদ, তাহমিদ, দেলোয়ার হোসেন, তরিকুল, শায়েদ হাসান, মো. ফেরদৌস আহমদ, জুম্মান আহমদ, ইকরাম, সানি, ইফাজ, নাছিম, মো. সবুজ মিয়া, মাহফুজুর, মাহিদ হাসান, মিফতাতুল হাসান তাহমীদ, আমিন আহমদ জুম্মান প্রমুখ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি