দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

প্রকাশিত: 9:12 AM, January 14, 2024

দোয়ারাবাজারে সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
প্রতিনিধি, দোয়ারাবাজার: দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছেন দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান।

 

শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে মতবিনিময় কালে ওসি বদরুল হাসান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশ ও সাংবাদিক সমন্বয় থাকলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও চাঁদাবাজিসহ সকল অপরাধ নির্মুল সম্ভব।’

 

মতবিনিময়কালে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা চান ওসি বদরুল হাসান।

 

এসময় এলাকার মাদক, জুয়া, চোরাচালান, চুরি-ডাকাতি, ছিনতাইসহ সকল অপরাধমুলক কর্মকান্ড রোধে ওসিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন উপস্থিত সাংবাদিকবৃন্দ।

 

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি তাজুল ইসলাম, সহ-সভাপতি এম এ মোতালিব ভূইয়া, শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাশুক নাইম, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, ক্রিড়া সম্পাদক মাসুদ রানা সোহাগ, ফরিদ আহমদ, দোয়ারাবাজার থানার এসআই সম্রাজ মিয়া, এসআই আছলাম উদ্দিন প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ