নতুন মজুরি চুক্তি প্রত্যাখান, চা শ্রমিক ফেডারেশনের কালো পতাকা মিছিল

প্রকাশিত: 7:53 PM, October 19, 2020

নতুন মজুরি চুক্তি প্রত্যাখান, চা শ্রমিক ফেডারেশনের কালো পতাকা মিছিল

প্রভাতবেলা ডেস্ক:

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের ১২০ টাকা মজুরি চুক্তি প্রত্যাখান করে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকাল ৪টায় আম্বরখানাস্থ দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার সামনে গিয়ে শেষ হয়।

চা শ্রমিক ফেডারেশন নেতা রত্না বসাকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ সমন্বয়ক আবু জাফর, শ্রমিক ফ্রন্ট সাধারণ সম্পাদক শাহজান আহমদ, চা শ্রমিক ফেডারেশনে নিপা মোদি, স্বপন দাশ, প্রজাপতি, জগদীশ,বিজয় মোদি প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা নির্ধারণ করে বাংলাদেশিও চা সংসদ এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এম.ও.ইউ) প্রত্যাখান করেছেন।

আরও পড়ুন  মাইজগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আহত

নেতৃবৃন্দ বলেন, নিম্নতম মজুরি বোর্ডে মজুরি নির্ধারণের ক্ষেত্রে অন্যান্য শিল্প শ্রমিকের মজুরি সাথে তুলনামূলক আলোচনা, দৈনিক জীবনযাপন ব্যায়, মুদ্রাস্ফীতী প্রভৃতি বিবেচনায় নিয়ে নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে ন্যূনতম মজুরি নির্ধারণের প্রশ্ন থেকে চা বাগান মালিকদের রক্ষা করতে চা শ্রমিক ইউনিয়নের সুবিধাবাদি নেতৃত্ব ১২০ টাকা মজুরির এই চুক্তি স্বাক্ষর করেছে, যা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন প্রত্যাখান করছে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ