সিলেট ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
করোনা ভাইরাসের অ্যান্টিবডি নিয়ে জন্ম নিয়েছে সিঙ্গাপুরের এক শিশু। রোববার একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেট টাইমস।
স্ট্রেট টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত মার্চে ওই শিশুর মা গর্ভবতী অবস্থায় করোনায় আক্রান্ত হন। তখন প্রায় আড়াই সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে যান তিনি।
চলতি মাসে ওই নারী একটি শিশুর জন্ম দেন যার শরীরে করোনা ভাইরাসের অ্যান্টিবডি পাওয়া যায়। আর এ থেকে এখন প্রশ্ন উঠেছে যে করোনা ভাইরাস মায়ের থেকে গর্ভের শিশুকে আক্রান্ত করতে পারে কিনা?
ঐ শিশুর মা ক্যালিন এনজি-চ্যানের বরাত দিয়ে স্ট্রেট টাইমসের প্রতিবেদনে বলা হয়, শিশুটির জন্ম এই মাসে হয়েছে। সে করোনায় আক্রান্ত নয়। তবে তার দেহে অ্যান্টিবডি রয়েছে।
ক্যালিন এনজি-চ্যান বলেন, আমার চিকিৎসকরা ধারণা করছে আমার অ্যান্টিবডি হয়তো শিশুর শরীরে গিয়েছে।
শিশুটির জন্মগ্রহণ করেছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে। তবে এখনো হাসপাতালটির পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি