নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে  দেশি মাছের শুঁটকি! 

প্রকাশিত: 4:58 PM, November 17, 2026

নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে  দেশি মাছের শুঁটকি! 

নবীগঞ্জে হারিয়ে যাচ্ছে  দেশি মাছের শুঁটকি।

শাহ সুলতান আহমদ-নবীগঞ্জ ♦

হবিগঞ্জের নবীগঞ্জে দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশি মাছের শুঁটকি। এক সময় যে শুঁটকির গন্ধে ভরে থাকতো নবীগঞ্জের হাট-বাজার আর গ্রামের উঠোন, এখন সেই শুঁটকি আর চোখেই পড়ে না। দেশি মাছের অভাবে আর আগের মতো শুঁটকি তৈরি হচ্ছে না।

নবীগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের হাওর,বিল,খাল-বিলে এক সময় প্রচুর দেশি মাছ পাওয়া যেতো। পুঁটি, টেংরা,শিং,মাগুর,কৈ, বোয়াল, বাইম, খলিশা,চিংড়ি -এসব মাছ দিয়ে বাড়িতে বাড়িতে শুঁটকি বানানো হতো। এখন সেই মাছই পাওয়া যায় না।।

স্থানীয় ছেলে রানু সরকার বলেন ,এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। হাওর-বিল ভরাট হয়ে যাওয়া,আগে যেখানে পানি থাকতো,এখন সেখানে বাড়ি-ঘর আর রাস্তা।

অবৈধ কারেন্ট জাল,ছোট মাছ ধরে ফেলায় মাছ বড় হওয়ার সুযোগ পাচ্ছে না। কীটনাশকের ব্যবহার,জমিতে অতিরিক্ত কীটনাশক দেওয়ায় খাল-বিলের মাছ মরে যাচ্ছে।

অপরদিকে ফিশারিতে চাষের মাছের দাপট,বাজারে এখন চাষের পাঙ্গাস, তেলাপিয়া,রুই,কাতলা,মাগুর বোয়াল,শৌল ও টেংরা মাছে ভরে গেছে। দেশি মাছের দাম বেশি হওয়ায় মানুষ কিনতে চায় না।

ভুক্তভোগীরা তরাজ মেম্বার বলেন,বাজারে এখন যে শুঁটকি পাওয়া যায়,তার বেশিরভাগই বাইরে থেকে আসা। অনেক শুঁটকিতে ক্ষতিকর কেমিক্যাল মেশানো থাকে। আসল দেশি শুঁটকির যে স্বাদ আর গন্ধ,সেটা আর পাওয়া যায় না।

প্রবীণ গৃহিণী আগরছান বলেন,”আগে শুঁটকি ভর্তা, শুঁটকি দিয়ে শিমের বিচি, শুঁটকি দিয়ে লাউ-এইগুলা ছাড়া ভাত খাওয়া চিন্তাই করা যেতো না। এখন বাজারে ভালো শুঁটকি পাই না। যেটা পাই, সেটায় আসল স্বাদ নাই। নবীগঞ্জের নতুন জেলে সুকুমার সরকার বলেন,আগে একদিন জাল ফেললেই মণকে মণ দেশি মাছ পাইতাম। কিছু বিক্রি করতাম,বাকি দিয়ে শুঁটকি বানাইতাম। এখন সারাদিন জাল ফেলেও ২-৩ কেজি মাছ পাই না। শুঁটকি বানাবো কেমনে?
স্থানীয় সচেতন মহল মনে করেন,দেশি মাছ আর শুঁটকিকে বাঁচাতে হলে হাওর-বিল দখল বন্ধ করতে হবে, কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে হবে এবং মাছের অভয়াশ্রম তৈরি করতে হবে। তা না হলে আগামী প্রজন্ম দেশি মাছের শুঁটকির নামই শুধু শুনবে, স্বাদ আর পাবে না।

আরও পড়ুন  সাবেক প্রধানমন্ত্রীসহ সব মন্ত্রী-এমপির লাল পাসপোর্ট বাতিল

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ