সিলেট | |
প্রকাশিত: 8:32 PM, July 25, 2018
মাঠে ময়দানে প্রতিবেদকঃ বড় অসময়েই চলে গেলেন রাশেদুল। এভাবে এত দূরে, এত তাড়াতাড়ি চলে যাবেন কেউ ভাবেননি।
আন্তর্জাতিক রেটেড দাবাড়ু, দাবা ক্লাব চেস কিউয়ের সহসভাপতি ও বাংলাদেশ ব্যাংকের এ্যাসিসট্যান্ট ডিরেক্টর প্রকৌশলী মো. রাশেদুল বাশার আর নেই।ইন্নালিল্লাহে ……………….. রাজেউন।
মঙ্গলবার (২৪ জুলাই) সবাইকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে চলে গেলে না ফেরার দেশে। থাইল্যান্ডের একটি বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে ডুবে তিনি মারা যান।
বাংলাদেশ ব্যাংক হতে এক বছরের একটি কোর্সে অংশগ্রহণের জন্য তিনি থাইল্যান্ডে অবস্থান করছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।
মো. রাশেদুল বাশারের অকাল মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশন, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ, দাবা সংগঠক, দাবা বিচারক ও বিভিন্ন দাবা সংগঠক গভীর শোক প্রকাশ করেছে।
সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি