সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩
রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে একথা জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। তিনি জানান, ২৮৩ আসনে নির্বাচন করবে জাতীয় পার্টি, নির্বাচন বর্জন করবে না।
এর আগে, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ রোববার (১৭ ডিসেম্বর)। এদিন বেলা পৌনে দুইটার দিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, আমরা কোনোভাবে নির্বাচন করব, কী করব না সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে কয়েক ঘণ্টা সময় নিচ্ছি। বিকেলে আপনাদের জানাব।
তারও আগে জাপা চেয়ারম্যান জিএম কাদের দলের কো-চেয়ারম্যানদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে আসন সমঝোতার বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়।
অবশ্য বৈঠক চলার মধ্যেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, জাতীয় পার্টির সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়ে গেছে। বিকেল চারটার মধ্যে ফাইনাল হবে।
জাপা মহাসচিবের কাছে প্রশ্ন ছিল- আওয়ামী লীগের সঙ্গে আসন নিয়ে সমঝোতা হয়েছে কি না। কিছুটা কৌশলি জবাব দিয়ে চুন্নু বলেন, এখানে সমঝোতার কিছু নেই। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হয়তো যথার্থই বলেছেন। আমাদের দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কিভাবে কী করা হবে সেসব বিষয় আলোচনা করেছেন। আমরা বিকেলে বিস্তারিত জানাব।
আওয়ামী লীগের কাছে আসন চাওয়া নিয়ে করা প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, আসন চাওয়া না চাওয়ার বিষয় না। তবে একটা জিনিস ঠিক কেউ যদি কিছু চায়, চাওয়ার সময় একটু বেশিই চায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি