সিলেট ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৩
আজ বুধবার বেলা ১১ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রনি মোল্লা গুরুদাসপুর উপজেলার পুরুলিয়া গ্রামের হাবিল মোল্লার ছেলে।
নাটোর জজ আদালতের স্পেশাল পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানান, ২০১২ সালে রনি মোল্লার সঙ্গে নাটোর সদর উপজেলার শিবদুর গ্রামের মফিজ উদ্দিনের মেয়ে রিনা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য রিনাকে শারীরিক ও মানুষিক নির্যাতন শুরু করেন স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। বিষয়টি রিনা খাতুন তাঁর বাবাকে জানালে মেয়ের সুখের কথা চিন্তা করে এক লাখ টাকা রনিকে দেন। এরপর আবারও টাকা দাবি করে নির্যাতন করতে থাকে তিনি।
এরপর আরও দুই–তিনবার টাকা ও গহনা দেয় রিনার বাবা। এভাবে চলার একপর্যায়ে ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর রিনার কাছে আরও দুই লাখ টাকা যৌতুক দাবি করে মারধর করেন রনি। বাবাকে টাকা দিতে নিষেধ করেন রিনা। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন রনি মোল্লা। এ নিয়ে তাঁদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রিনাকে ধারালো চাকু দিয়ে এলোপাথারি আঘাত করে এবং পিটিয়ে জখম করেন।
ঘটনাটি প্রতিবেশীরা দেখে রিনার বাবারবাড়িতে খবর দেয়। খবর পেয়ে রিনার বাবা ঘটনাস্থলে গিয়ে মেয়েকে রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে থাকতে দেখেন। পরে তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রিনাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিনার বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে রনি মোল্লাসহ পাঁচজনের নামে গুরুদাসপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ রনি মোল্লাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে পুলিশ তদন্ত করে রনি মোল্লাকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন এবং অন্যদের অব্যহতি দেন।
পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান, দীর্ঘ ৫ বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিচারক রনি মোল্লাকে মৃত্যুদন্ডের আদেশ দেন সেই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ নিহতের বাবা ও মা পাবেন বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ে বাদী পক্ষ সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত কার্যকরের দাবি করেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি