সিলেট | |
প্রকাশিত: 8:33 PM, June 4, 2018
চট্টগ্রাম সংবাদদাতাঃ চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (৪ জুন) চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী।
তিনি বলেন, চকবাজার থানায় দায়ের করা বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর ও চাঁদাদাবির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন।
নুরুল আজিম রনি এ মামলায় চার সপ্তাহ জামিনে ছিলেন বলে জানিয়েছে আদালত সূত্র।
গতানুগতিক রাজনীতির ধারার বাইরে গিয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি। সৃজনশীল কাজ, স্বচ্ছ ও মেধাবি এ ছাত্রনেতা অল্প সময়ে খ্যাতি পেলেও সম্প্রতি চট্টগ্রাম বিজ্ঞান কলেজের অধ্যক্ষ জাহেদ খানকে মারধর করে বিতর্কে জড়িয়েছেন তিনি।
রনির দাবি ছিল, পরীক্ষার একদিন আগে শিক্ষার্থী ও অভিভাবকদের অসহায় অবস্থা দেখে ‘সেন্স’ ঠিক রাখতে পারেননি। মারধর করা ভুল হয়ে থাকলে শাস্তি মাথা পেতে নেবেন। তবে শিক্ষাক্ষেত্রে অরাজকতার কাছে মাথা নত করবেন না।
অন্যদিকে বিজ্ঞান কলেজের অধ্যক্ষ ড.জাহেদ খান বলছেন, দীর্ঘ ১৬ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। সরকারি অনুমোদন নিয়ে কলেজ পরিচালনা করে কোন অন্যায় করেননি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি