সিলেট ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৪
প্রভাতবেলা ডেস্ক: নেত্রকোনা শহরের মুক্তারপাড়া এলাকায় পিকআপের চাপায় আব্দুল গণি (৫৭) নামে এক শিক্ষক নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে আটটার দিকে শহরের মুক্তারপাড়ায় আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল গনি জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি নিশ্চিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শহর থেকে বাড়ি ফিরিলেন আব্দুল গণি। পথে মুক্তারপাড়া আঞ্জুমান সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে পেছন থেকে তাকে একটি পিকআপ চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা মডেল থানার ওসি আবুল কালাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘লাশ হাসপাতালের মর্গে রয়েছে। পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি