নেপালে ভূমিধসে ৩১ জনের প্রাণহানি

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২০

নেপালে ভূমিধসে ৩১ জনের প্রাণহানি

বিশ্বভূবন ডেস্ক:

নেপালে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২১ জন। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছে।

সরকারি কর্মকর্তা মুরারি ওয়াস্তি জানিয়েছেন, রবিবার (১৩ সেপ্টেম্বর) চীনের তিব্বত সীমান্তের বারাভিস এলাকায় ভূমিধসে ১০ জনের মৃত্যু হয়। এতে নিখোঁজ রয়েছেন আরও কিছু লোক। আর উত্তর-পশ্চিমের একই ঘটনায় বেশকিছু লোক হতাহত হন।

তিনি আরও জানান, পৃথক স্থানেই ভোর হওয়ার আগেই ভূমিধসের ঘটনা ঘটে। ফলে মানুষ নিরাপদ স্থানে যাওয়ার সুযোগ পাননি।

উল্লেখ্য, নিখোঁজদের উদ্ধারে অভিযান এখনো চলছে বলে খবরে বলা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ