পাক-ভারত সীমান্তে উত্তেজনা

প্রকাশিত: 7:52 PM, June 9, 2020

পাক-ভারত সীমান্তে উত্তেজনা

 

বিশ্বভূবন ডেস্ক:

ভারত এবং পাকিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আরও একবার দু’দেশের সীমান্তে পাকিস্তান যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ এনেছে ভারত।

 

জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মানাকোট সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাক সেনাবাহিনী গুলি চালিয়েছে বলে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।

 

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে পাক সেনারা গোলাগুলি শুরু করে। পরে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিতে গুলি চালিয়েছে।

 

দু’পক্ষের সংঘর্ষে কী পরিমাণ ক্ষয়-ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। এর আগে সোমবারও নিয়ন্ত্রণ রেখার খারি কারমারা এলাকায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান।

 

এদিকে, রোববার ও সোমবার জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাঁধে। এতে ৯ জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। নিহতরা সবাই হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর বলে জানানো হয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন  বিপর্যস্ত আমেরিকা: দেয়া হচ্ছে গণকবর: উদ্বিগ্ন বাংলাদেশীরা

প্রভাতবেলা/এমএ

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ