পাকিস্তানের রাষ্ট্রপতির নিমন্ত্রণে টাইগারদের মধ্যাহ্ন ভোজ

প্রকাশিত: 1:38 PM, February 5, 2020

পাকিস্তানের রাষ্ট্রপতির নিমন্ত্রণে টাইগারদের মধ্যাহ্ন ভোজ

 

মাঠে ময়দানে ডেস্ক:

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে এখন রাওয়ালপিন্ডিতে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী শুক্রবার থেকে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপ লড়াই। তার আগে দেশটির রাষ্ট্রপতির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে মুমিনুলরা।

 

পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর, আগামীকাল (বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি) দুপুরে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভির নিমন্ত্রণে মধ্যাহ্ন ভোজে অংশ নেবে বাংলাদেশ দল। এ দিকে, দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে যাওয়ার জন্য বাংলাদেশ টেস্ট দলকে স্বাগত জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির অফিশিয়াল টুইটে লেখা হয়েছে, ‘ইসলামবাদে বাংলাদেশ দল। অতিথিদের রাজধানীতে স্বাগতম। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পাকিস্তান-বাংলাদেশ প্রথম টেস্ট। এখনই ম্যাচের টিকিট সংগ্রহ করে ফেলুন।’

 

সিরিজের প্রথম টেস্ট খেলতে গতকাল (মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি) দুই ভাগে ভাগ হয়ে দেশ ছাড়েন বাংলাদেশের খেলোয়াড়রা। বিকেল ৫টা ৩০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে কাতারের উদ্দেশে দেশ ছাড়েন সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, আল আমিন হোসেনসহ বেশ কয়েকজন ক্রিকেটার।

আরও পড়ুন  সিরিজ জয়ের স্বপ্নভঙ্গ: ড্র’তেই সন্তুষ্ট বাংলাদেশ

 

এরপর কাতার এয়ারওয়েজের অন্য একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে দেশ ছাড়েন অধিনায়ক মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ ওটিস গিবসনসহ দলের বাকি সদস্যরা। কাতারে যাত্রা বিরতির পর দুটি অংশ একত্রিত হয়ে কাতার এয়ারওয়েজের সেই ফ্লাইটে করে দোহা হয়ে আজ (বুধবার, ০৫ ফেব্রুয়ারি) সকালে ইসলামবাদ বিমানবন্দরে পৌঁছায় তারা।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ