সিলেট | |
প্রকাশিত: 11:06 AM, October 8, 2020
প্রভাতবেলা ডেস্ক:
পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মাণাধীন ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর এক চায়না টেকনিশিয়ান ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। নিহত চীনের নাগরিক লাও ফাং (৫৮) ওই প্রকল্পের প্রধান টেকনিশিয়ান। এ সময় ছিনতাইকারী লাও ফাং’র সাথে থাকা টাকা ছিনতাই করে নিয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পিরোজপুরের সদর উপজেলার কুমিরমারা গ্রামে প্রকল্প এলাকায় হামলার এ ঘটনা ঘটে। সেখান থেকে স্থানীয়রা লাওফাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলেন, বুকের পাঁজরের ডান পাশে ছুরির আঘাতে গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে লাও ফাং’র মৃত্যু হয়েছে।
পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকার একটি বসতবাড়ির বাগান থেকে সিরাজ শেখকে আটক করা হয়েছে। সিরাজ শেখ যে লাও ফানকে ছুরিকাঘাত করছে তা স্থানীয় এক নারী দেখেছেন।
পিরোজপুরের কচা নদীর ওপর নির্মাণাধীন অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর প্রকল্পে ৬০ জন চীনা নাগরিক কাজ করছেন বলেও জানান পিরোজপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ পরিদর্শক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি