সিলেট ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ যখন রক্ত দিতে শিখেছে তখান জঙ্গি-সন্ত্রাসের আর ভয় নেই।
তিনি বলেন, আমাদের পুলিশ যখন দেশপ্রেমে উদ্বুদ্ধ, আমাদের পুলিশ যখন রক্ত দিতে শিখেছে তখন জঙ্গির-সন্ত্রাসের ভয় আর পেতে হবে না।
মঙ্গলবার বিকেলে রাজশাহীতে নবনির্মিত পবা থানা ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বলিনি জঙ্গি নির্মূল করেছি, শিকড় উপড়ে দিয়েছি। আমরা বলছি আমরা নিয়ন্ত্রণ করেছি।
জঙ্গিবাদকে দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে দেশিয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র উল্লেখ করে আসাদুজ্জামান খান বলেন, জঙ্গিরা বসে থাকবে না, এরা মাঝে মধ্যেই আত্মপ্রকাশ করবে। আমরা মনে করি, জনগণ যখন আমাদের সঙ্গে আছে, কেউ আমাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।
জঙ্গিনেতা মুফতি হান্নানকে বহনকারী বাসে হামলার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর সতর্কতার জন্য বোমা বহনকারীদের পুলিশ ধরে ফেলেছে জনগণের প্রত্যক্ষ সহযোগিতায়।
কুমিল্লায় পুলিশ সদস্যদের ওপর বোমা হামলার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একটি বাসে করে জঙ্গিরা যাচ্ছিল, হাইওয়ে পুলিশ যখন বাসকে চ্যালেঞ্জ করে বসে, তখন তারা পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। আমাদের পুলিশ কিন্তু ভয়ে দৌড় দেয়নি। চ্যালেঞ্জ করে তাকে ধরেছে এবং যারা পালিয়ে যেতে চেয়েছিল, তাকে পুলিশ বাহিনী এবং ওখানকার জনগণ ধরেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, স্থানীয় সাংসদ আয়েন উদ্দিন, রাজশাহী রেঞ্জ ডিআইজি এম খুরশীদ হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার খাদঘর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশিকালে টহল পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। তাদের নাম জসিম (২৫) ও হাসান।
কুমিল্লার চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশকে সঙ্গে নিয়ে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালানো হয়।
এ সময় দুই যুবককে সন্দেহ হলে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে জসিম নামে এক যুবক আহত হয়। পরে ঘটনাস্থল থেকে আহত ওই যুবকসহ হাসান নামে আরো এক যুবককে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে ছুরি ও চারটি হাতবোমা পাওয়া যায়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি