প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট বিএনপির দু’দিনের কর্মসূ্চী

প্রকাশিত: 10:35 PM, August 31, 2020

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট বিএনপির দু’দিনের কর্মসূ্চী

১লা সেপ্টেম্বর বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপি ঘোষিত ২ দিনের কর্মসুচী ঘোষণা করেছে।

মঙ্গলবার(১সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচী শুরু হবে।

কর্মসুচীর প্রথম দিন মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় নগরীর সোবহানীঘাটস্থ আগ্রা কমিউনিটি সেন্টারে খতমে কোরআন, স্বেচ্ছায় রক্তদান ও বাদ যোহর দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে।

কর্মসুচীর ২য় দিন বুধবার বিকাল ৩টায় সিলেট জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি ঘোষিত দুইদিনের কর্মসুচীকে সফল করার জন্য জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। বিজ্ঞপ্তি

আরও পড়ুন  বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ