সিলেট ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, মে ১১, ২০১৭
প্রভাতবেলা ডেস্ক: প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে দোয়া নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র বিএনপি-দলীয় প্রার্থী মনিরুল হক সাক্কু।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করানোর পরই তিনি উপস্থিত নেতাকর্মীদের সামনে প্রধানমন্ত্রীকে পা ছুঁয়ে সালাম করেন। ইয়াছিন কবির জয় নামের এক আলোকচিত্রী দুপুরে এ ছবি পোস্ট করার পর বিএনপির অনেক সিনিয়র নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র মন্তব্য করতেও দেখা গেছে।
প্রকাশিত ওই ছবিতে দেখা যায়, পা ছুঁয়ে সাক্কু যখন সালাম করছেন তখন হাস্যোজ্জ্বল শেখ হাসিনা সাক্কুর পিঠে হাত বুলিয়ে দিচ্ছেন। পাশ থেকে স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন তাকিয়ে রয়েছেন।
এর আগে শপথ গ্রহণ করার আগ থেকেই একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি থাকায় সাক্কু আত্মগোপনে ছিলেন। পরে আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।
এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।
একই দিন শপথ নিইয়েছেন কুমিল্লা সিটির নির্বাচিত ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের কাউন্সিলররাও। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে তাদেরকে শপথ পড়ান স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি