প্রভাতবেলা’র অগ্রযাত্রা অব্যাহত থাকুকঃ মেয়র আরিফ

প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২১

প্রভাতবেলা’র অগ্রযাত্রা অব্যাহত থাকুকঃ মেয়র আরিফ

প্রভাতবেলা’র অগ্রযাত্রা অব্যাহত থাকুকঃমেয়র আরিফ

প্রভাতবেলা প্রতিবেদক♦ সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সত্যের সপক্ষে প্রতিদিন শ্লোগান নিয়ে প্রভাতবেলা’র অগ্রযাত্র  অব্যাহত থাকুক। নতুন বছরে এক চমৎকার ক্যালেন্ডার প্রকাশনার মাধ্যমে প্রভাতবেলা তার মননশীলতার পরিচয় দিয়েছে। ২০২০ সালে আমরা যাদের হারিয়েছি তাদের নাম ক্যাল্ডোরে সংযোজন করে অগ্রসর চিন্তার প্রতিফলন ঘটিয়েছে।

 

 

মেয়র আরিফ আজ রোববার (৩ ডিসেম্বর) দৈনিক প্রভাতবেলা’র ২০২১ সালের ক্যাল্ডোর প্রকাশনার মোড়ক উন্মোচনকালে উপরোক্ত কথা বলেন। দুপুরে নগর ভবনে প্রভাতবেলা’র ২০২১ সালের ক্যাল্ডোর এর মোড়ক উন্মোচন করা হয়। দৈনিক প্রভাতবেলা’র সম্পাদক কবীর আহমদ সোহেলকে নিয়ে আরিফুল হক চৌধুরী ক্যালেন্ডার এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন।

এসময় উপস্থিত ছিলেন, প্রভাতবেলার সিনিয়র স্টাফ রিপোর্টার মাশরুর রাসেল, স্টাফ রিপোর্টার মাসুদ আহমদ, জুনেদ আহমদ রুনু, সেবুল হোসেন, ফটোগ্রাফার কামাল হোসেন মিটু প্রমূখ।

প্রভাতবেলা ক্যালেন্ডার এর মোড়ক উন্মোচণ করছেন মেয়র আরিফুল হক চৌধুরী

প্রভাতবেলা ক্যালেন্ডার এর মোড়ক উন্মোচণ করছেন মেয়র আরিফুল হক চৌধুরী

মেয়র আরিফুল হক চৌধুরী প্রভাতবেলা’র উত্তরোত্তর সফলতা কামনা করেন। তিনি বলেন, নাগরিক সমস্য নিয়ে গণমাধ্যমে আরো বেশী করে লিখা প্রয়োজন। একই সাথে সিটি করপোরেশনের নেয়া উদ্যোগ ও পরিকল্পনা বাস্তবায়নেও লেখালেখি দরকার। দরকার সমস্যা সমাধানকল্পে করণীয় নিয়েও।

আরও পড়ুন  তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বদল

তিনি প্রভাতবেলা সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল সাংবাদিক কর্মকর্তা কর্মচারীদের নববর্ষের শুভেচ্ছা জানান।

 

 

সর্বশেষ সংবাদ